মো : জাহেদী আরমান
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১:১৭ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১

দুই দশকেরও বেশি সময় পর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আগামীকাল বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

বুধবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।

পরে দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

ইবিতে সার্বিক নিরাপত্তা জোরদারে প্রক্টরিয়াল বডির ছয় সিদ্ধান্

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

সাবেক ছাত্রলীগ নেতা পেলেন, মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়ন-এর

4

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর খোলা থাকবে অফিস

5

ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে উত্তাল উজিরপুর

6

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, অপেক্ষায় ১২ লাখ ৭০ হাজা

7

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

8

জিয়াউর রহমানই ০৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা ক

9

জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক: বাংলাদেশ

10

গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী

11

মেট্রোরেলের রুটগুলোর কাজ দ্রুত শেষ করবে সরকার: প্রধানমন্ত্রী

12

গণতন্ত্র সুরক্ষায় রাজনৈতিক ঐকমত্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

13

দিয়াবাড়িতে স্বপ্নপুর আবাসনের নির্মাণকাজ ঘিরে অনিয়মের অভিযোগ

14

সনদ নয়, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই সাফল্য: রাষ্ট্রপ

15

স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজাতে হবে, পরিবর্তন আনতে হবে মানসিকত

16

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

17

এসএসসিতে অকৃতকার্য ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থীর জন্য নতুন পরিক

18

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

19

রাজনৈতিক পরিচয়ের কারণে বিসিএস নিয়োগে বৈষম্য হবে না: স্বরাষ্ট

20