মো : জাহেদী আরমান
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১:৪৮ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৪

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর সংসদ ভবনে নাগরিক স্মরণসভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। এতে দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

আজ নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব, ব্যক্তিত্ব, কর্মময় অভিজ্ঞতা এবং দেশ ও জাতির প্রতি তাঁর অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তাঁর জীবনের নানা অজানা অধ্যায়ও তুলে ধরা হবে।

এ লক্ষ্যে দেশের বিশিষ্ট রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।

স্মারকগ্রন্থে লেখার বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব, গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, জাতীয় সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা ও নারী নেতৃত্ব, সামাজিক উন্নয়ন, সংসদীয় রাজনীতিতে তাঁর অবদান, অর্থনৈতিক দর্শন, নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, সরকার পরিচালনা ও সুশাসন।

এ ছাড়া প্রত্যক্ষ স্মৃতিচারণ, জীবনের অজানা অধ্যায়, অন্তিম সময় এবং তাঁর নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা নিয়েও লেখা আহ্বান করা হয়েছে।

আয়োজকদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে হতে হবে। লেখা হতে হবে মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী। আগ্রহী লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে nagorikshoronshova@gmail.com ঠিকানায় ই-মেইলে লেখা পাঠাতে অনুরোধ করা হয়েছে। সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখাগুলোই স্মারকগ্রন্থে প্রকাশ করা হবে।

স্মারকগ্রন্থ প্রকাশের পাশাপাশি বেগম খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিওচিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থের মাধ্যমে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদান প্রামাণ্যভাবে তুলে ধরার চেষ্টা করা হবে। একই সঙ্গে এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এ

1

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

2

বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশনে ১,২০৩ কোটি টাকার প

3

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: সমাজকল্যাণ

4

বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফেরাতে স্বাধীন ও দুর্নীতিম

5

উত্তরা থেকে শুরু ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম, ওয়ার্ড

6

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

7

স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হব

8

দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার -- আ

9

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

10

জনআস্থা ফেরাতে মানবিক ও জনবান্ধব পুলিশ গড়তে চাই: আইজিপি

11

পরিসংখ্যান ব্যবস্থায় বড় সংস্কার আনছে সরকার: ড. তিতুমীর

12

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদে

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন রোববার: শ্রমমন্ত্র

15

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর খোলা থাকবে অফিস

16

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

17

সৌদি আরবে হুতি হামলার নিন্দা বাংলাদেশের

18

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

19

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

20