মো : জাহেদী আরমান
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১:৪৮ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৫

বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না: আইনমন্ত্রী

বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে আর রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না।

আজ জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অনেককেই ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে তথ্য-উপাত্ত রয়েছে। কারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তা দেশের মানুষও দেখছে।

গণমাধ্যমের ভূমিকা ও সাংবাদিকদের দায়িত্ব তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, গণমাধ্যম মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে। কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে মানুষ গণমাধ্যমের দ্বারস্থ হয়। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে। একই সঙ্গে অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে। সাংবাদিকদের সম্মান, মর্যাদা এবং পরবর্তী প্রজন্মের স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়া হবে।

দেশের আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে আইনমন্ত্রী দাবি করেন, গত প্রায় নয় মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা ঘটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের প্রচলিত সংস্কৃতি থেকেও সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে।

সরকারের ইতিবাচক উদ্যোগগুলো সঠিকভাবে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগিয়ে যেতে চায়। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। সব অপশক্তির বিরুদ্ধে সরকার মাঠে রয়েছে।

ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক মত, পথ ও আদর্শের পার্থক্য থাকলেও নিজেদের শিকড়ের টানে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত। নেতৃত্ব কিংবা কর্তৃত্বের প্রশ্নে সংগঠনের কর্মসূচিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আত্মঘাতী সিদ্ধান্ত। মতভেদ ভুলে সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ঢাকায় অবস্থানরত ঝিনাইদহের সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনের আহ্বান জানান তিনি। এর ফলে জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হবে, স্থানীয় সাংবাদিক ও নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং জেলার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা আরও দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন।

ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক খাইরুল আলম বকুল।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ, ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি ও দৈনিক কালবেলার হেড অব নিউজ মো. কবির হোসেন, জ্যেষ্ঠ সদস্য ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক রুবেল পারভেজসহ ফোরামের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

1

বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফেরাতে স্বাধীন ও দুর্নীতিম

2

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এ

3

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

4

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

5

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

6

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

7

জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ

8

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

9

‘দৃষ্টি সরাতেই প্রধানমন্ত্রীর সফরের আগে-পরে কিছু ঘটনা সাজানো

10

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার

11

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

12

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

15

ডিসেম্বরে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করবেন প্রধানমন্ত

16

দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার -- আ

17

দিয়াবাড়িতে স্বপ্নপুর আবাসনের নির্মাণকাজ ঘিরে অনিয়মের অভিযোগ

18

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-

19

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

20