মো : জাহেদী আরমান
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১:১০ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ২

ট্যালকম পাউডারের ঘোষণায় ২৫ টন রাসায়নিক পণ্য খালাসের চেষ্টা, বেনাপোল বন্দরে ট্রাক জব্দ

যশোরের বেনাপোল স্থলবন্দরে ট্যালকম পাউডার আমদানির ঘোষণা দিয়ে ভিন্ন রাসায়নিক পণ্য আনার মাধ্যমে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন পণ্যবোঝাই একটি ট্রাক জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যবোঝাই ট্রাকটি বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়। আটক ট্রাকটির নম্বর যশোর-ট-১১-৬৩৯৩। এটি আফজাল কুরিয়ারের ট্রাক বলে জানা গেছে।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার। কিন্তু চালানটি বন্দরে প্রবেশের পর প্রয়োজনীয় এন্ট্রি ও রাজস্ব পরিশোধ ছাড়াই গোপনে বাংলাদেশি ট্রাকে খালাস করে বের করে নেওয়ার চেষ্টা চলছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা অভিযান চালান। পরে কাগজপত্র যাচাই করে ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত পরিচয়ের অসংগতি থাকার সন্দেহে চালানটি জব্দ করা হয়। চালানটির আমদানিকারক ঢাকার অনিন্দিতা ইন্টারন্যাশনাল। আর সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনাল। কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালকম পাউডারের আড়ালে অন্য কোনো মূল্যবান রাসায়নিক পণ্য আমদানি করে শুল্ক ফাঁকির চেষ্টা হয়ে থাকতে পারে। তবে পরীক্ষার আগে পণ্যের প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন আরও জানান, প্রয়োজনে পণ্যের নমুনা পরীক্ষা করে প্রকৃত পরিচয় নিশ্চিত করা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, জব্দ করা ট্রাকটি বর্তমানে বন্দরের নিরাপত্তা হেফাজতে রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বন্দরে এ ধরনের অনিয়ম ও শুল্ক ফাঁকির অপচেষ্টা রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব ঘটনা প্রতিরোধে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের কঠোর নজরদারি দাবি করেছেন তাঁরা।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের কা

1

উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প এল

2

দল-মত নির্বিশেষে ৫০৩ উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সর

3

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

4

ভারত থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ, ঢাকায়

5

১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, আ

6

বেলাবে অসচ্ছল ও কর্মজীবী নারীদের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন ও

7

সাবেক ছাত্রলীগ নেতা পেলেন, মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়ন-এর

8

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

11

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার - তথ্য ও সম্প্রচার প্

12

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান

15

স্বাস্থ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক

16

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য

17

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

18

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও চামড়াশিল্পের উন্নয়নে তুরস্কের অ

19

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

20