মো : জাহেদী আরমান
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৪

জয়পুরহাটে অগ্রণী ব্যাংকের অঞ্চলে ৭৫ দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা

অগ্রণী ব্যাংক পিএলসির জয়পুরহাট অঞ্চলে শ্রেণিকৃত ঋণ হ্রাস,ঋণ আদায় জোরদার এবং সরকার ঘোষিত সিএমএসএমই (CMSME)খাতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে ৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৮ অক্টোবর)অগ্রণী ব্যাংক পিএলসির জয়পুরহাট আঞ্চলিক কার্যালয়ে অঞ্চলাধীন সব শাখার ব্যবস্থাপকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসির জয়পুরহাট অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো.জুলফিকার আলী আকন্দ।

প্রধান অতিথি ছিলেন রাজশাহী সার্কেলের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ফয়ছল মোর্শেদ।বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক মো. মোন্তাজ আলী।

সভায় কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লি অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ,খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার ঘোষিত ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া বিশেষ এক্সিট নীতিমালা বাস্তবায়ন,খেলাপি ঋণ আদায় বৃদ্ধি এবং সিএমএসএমই খাতে পুনঃঅর্থায়ন সুবিধার সঠিক ও দ্রুত বাস্তবায়নে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় শাখা ব্যবস্থাপক ও আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা পারস্পরিক সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী ৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

1

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

2

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

3

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে

4

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

5

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর খোলা থাকবে অফিস

6

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

7

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

8

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

9

সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্

10

টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের ১০০ উইকেট ও ১০০০ রানের রেকর্ড,

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

13

জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে: হুইপ দুলু

14

সৌদি আরবে হুতি হামলার নিন্দা বাংলাদেশের

15

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

16

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এ

17

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

18

ক্যাম্পাসগুলোকে অশান্ত করলে সামাল দিতে পারবেন না— শিবির সভাপ

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20