হাসিব
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৩২

জুলাই সনদ স্বাক্ষরের ১ বছর পূর্তি আজ

ফাইল ছবি

রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্ণ হলো আজ শনিবার (১৭ অক্টোবর)। ২০২৫ সালের আজকের দিনে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এই সনদ স্বাক্ষরিত হয়।তবে সনদ বাস্তবায়নের পদ্ধতি ও কয়েকটি মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য এখনো কাটেনি।জুলাই সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় বসা বিএনপি সংবিধান সংশোধনের জন্য সংসদে একটি বিশেষ কমিটি গঠন করেছে। তবে বিরোধী দল এই কমিটির উদ্যোগ প্রত্যাখ্যান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।বিশেষ কমিটি আশা করছে, শেষ পর্যন্ত বিরোধী দল সংবিধান সংশোধন বিল নিয়ে সংসদীয় আলোচনায় অংশ নেবে। কমিটির বক্তব্য অনুযায়ী, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত যেভাবে উল্লেখ করা হয়েছে, বাস্তবায়নের ক্ষেত্রেও তা বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা প্রস্তাবগুলোও গুরুত্ব পাবে।আগামী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধন বিল উত্থাপনের সম্ভাবনার কথাও জানিয়েছে তারা।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে অকৃতকার্য ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থীর জন্য নতুন পরিক

1

উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প এল

2

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

3

সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

রাজনৈতিক পরিচয়ের কারণে বিসিএস নিয়োগে বৈষম্য হবে না: স্বরাষ্ট

6

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

7

বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা, কাজ শুরু ২০২৭ সালে

8

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

9

শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিম

10

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

11

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

12

টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের ১০০ উইকেট ও ১০০০ রানের রেকর্ড,

13

পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের কা

14

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-

15

খুলনার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়: মেঝে ও বারা

16

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

17

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

18

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

19

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

20