মো : জাহেদী আরমান
প্রকাশ : ২ অক্টোবর ২০২৬, ১২:২৪ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১০

খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলামের সঙ্গে সুন্দরবন রয়েলসের সৌজন্য সাক্ষাৎ

বন্ধুত্ব, সৌহার্দ্য ও ক্রীড়ার প্রতি ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে সুন্দরবন রয়েলস।

আজ খুলনা জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় সুন্দরবন রয়েলসের পক্ষ থেকে খুলনার একঝাক আটানব্বই সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলামকে ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানান। সুন্দরবন রয়েলস সারা বাংলাদেশের ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত একটি ক্রীড়াভিত্তিক দল। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বন্ধুদের ক্রীড়ার মাধ্যমে একত্রিত করা এবং দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও প্রাণবন্ত করে তোলার লক্ষ্যেই দলটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সৌজন্য সাক্ষাৎকালে ক্রীড়ার বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে মতবিনিময় হয়। এ সময় সুন্দরবন রয়েলসের সদস্যরা খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলামকে তাঁদের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান।

ক্রীড়া শুধু প্রতিযোগিতার মাধ্যম নয়, এটি মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলারও একটি শক্তিশালী মাধ্যম—সুন্দরবন রয়েলসের এ আয়োজন যেন তারই একটি সুন্দর প্রতিচ্ছবি। ভবিষ্যতেও ক্রীড়ার মাধ্যমে বন্ধুত্বের এই বন্ধন আরও দৃঢ় হবে এবং সুন্দরবন রয়েলসের কার্যক্রম আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাওয়া ক্যাম্পাস

1

সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্

2

আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে কাজ করছে সরক

3

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

4

রিহ্যাব সভাপতি ড. মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা স্থগিত

5

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

6

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

7

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

8

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বঙ্গভবনে

9

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

10

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

11

খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম

12

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

15

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

16

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

17

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঠিক হয়নি: ইসি সচিব আখতার আহমেদ

18

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

19

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

20