মো : জাহেদী আরমান
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৪ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৪

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর আওতাধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ১৭ হাজার ৬০০ টাকা।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৬৬টি ভারতীয় শাড়ি, ৩১টি কম্বল, ২৭টি চাদর, পাঁচটি তৈরি পোশাক, ১ হাজার ৪৭২টি প্রসাধনসামগ্রী, ২০০টি ওষুধ, ২ হাজার ৫০টি চকলেট, ১২০টি খাদ্যসামগ্রী, সাড়ে ৭ কেজি কিশমিশ, ৫ কেজি জিরা, ২৮ প্যাকেট পানমসলা, ১৪ প্যাকেট ফুচকা এবং ৩ কেজি আমসত্ত্ব।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিটি শিশুর শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুব

1

১৮ নভেম্বর পর্যন্ত চলবে সংসদের চতুর্থ অধিবেশন

2

রিহ্যাব সভাপতি ড. মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা স্থগিত

3

৭ নভেম্বর: জাতীয় ঐক্য ও নতুন রাজনৈতিক পথচলার সূচনার দিন

4

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

5

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি, সুবিধা পাবেন ৪০ ল

6

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

7

সৌদি আরবে হুতি হামলার নিন্দা বাংলাদেশের

8

উত্তরা থেকে শুরু ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম, ওয়ার্ড

9

শিক্ষকের মর্যাদার সঙ্গে রাষ্ট্রের ভাবমূর্তি জড়িত—‘প্রযুক্তি

10

টেক্সটাইল খাতে বিদেশি বিশেষজ্ঞনির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্র

11

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

12

‘দৃষ্টি সরাতেই প্রধানমন্ত্রীর সফরের আগে-পরে কিছু ঘটনা সাজানো

13

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতা দেবে সরকার: প্রধান

14

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতি: ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী ট্রে

15

বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

16

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান

17

গণতন্ত্র সুরক্ষায় রাজনৈতিক ঐকমত্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

18

জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরড

19

৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকা

20