মো : জাহেদী আরমান
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১২:১১ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ২

দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার -- আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, দেশের ক্রীড়াঙ্গনকে গতিশীল করা, তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশে এক হাজার নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

আজ লালমনিরহাট স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে তুলতে গ্রাম থেকে শহর পর্যন্ত সব খেলার মাঠ সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন খেলার মাঠের অভাবে তরুণ ও যুবসমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদক থেকে দূরে রাখতে নতুন মাঠ নির্মাণের মাধ্যমে তাদের খেলাধুলায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে আবারও প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। সরকারের পরিকল্পনা রয়েছে ধারাবাহিকভাবে এ আয়োজন অব্যাহত রাখার। এর ফলে খেলার মাঠে তরুণদের অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

ত্রাণমন্ত্রী আরো বলেন, যেসব উপজেলায় এখনো স্টেডিয়াম নির্মাণ করা হয়নি, সেসব উপজেলায় স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। খেলাধুলার প্রতি যথাযথ মনোযোগ দেওয়া হলে দেশের খেলোয়াড়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

এসময় লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানসহ শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

দল-মত নির্বিশেষে ৫০৩ উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সর

3

আতপ চালের চাহিদা-ভোগের তথ্য সংগ্রহ করে খাদ্যনীতি প্রণয়নের আহ

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না -তথ্যমন্ত্রী

6

ক্যাম্পাসগুলোকে অশান্ত করলে সামাল দিতে পারবেন না— শিবির সভাপ

7

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

8

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

9

তৃণমূল পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হচ্ছে -

12

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

13

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর খোলা থাকবে অফিস

14

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

15

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

16

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্ত

17

তরুণ স্থপতিদের কর্মসংস্থান ও আন্তর্জাতিক স্বীকৃতিতে সহায়তা দ

18

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

19

রাজনৈতিক পরিচয়ের কারণে বিসিএস নিয়োগে বৈষম্য হবে না: স্বরাষ্ট

20