দৈনিক ঊষারবাণী
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৩:১৮ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৩

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে সরানোর পরিকল্পনা নেতানিয়াহু বিরোধীদের

সংগৃহিত

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের বর্তমান স্পিকার আমির ওহানাকে পদ থেকে সরানোর পরিকল্পনা করছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী রাজনৈতিক দলগুলো। আগামী মাসে নতুন নেসেটের কার্যক্রম শুরুর পরপরই এ উদ্যোগ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর টাইমস অব ইসরাইলের 

প্রতিবেদন অনুযায়ী, বিরোধীদের ‘চেঞ্জ ব্লক’ নামে পরিচিত জোটে রয়েছে ইয়াশার, বি’ইয়াচাদ, দ্য ডেমোক্র্যাটস ও ইসরাইল বেইতেনু। এ জোটের সঙ্গে যুক্ত হয়েছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দল জয়েন্ট লিস্ট ও রা’আম। সব মিলিয়ে ১২০ সদস্যের নেসেটে তাদের আসনসংখ্যা ৬৭। ফলে বর্তমান স্পিকার আমির ওহানাকে সরিয়ে নতুন স্পিকার নিয়োগ দেওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা তাদের রয়েছে। চ্যানেল ১২-এর রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি শুক্রবার জানিয়েছেন, ওহানাকে সরানোর বিষয়ে বিরোধী দলগুলোর মধ্যে ইতোমধ্যে সমঝোতা হয়েছে। তবে নতুন স্পিকার হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা তিনি জানাননি।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদকে এ পদে আনার বিষয়টি বিবেচনা করছে বিরোধীরা।শুক্রবার সন্ধ্যায় চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে দ্য ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান বলেন, ২৬তম নেসেটের শপথ গ্রহণের পর তাদের প্রথম কাজ হবে নতুন স্পিকার নিয়োগ দেওয়া। এরপর পার্লামেন্টের বিভিন্ন কমিটির প্রধান নির্বাচন এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরাইলে চালানো হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা হবে।

বারাক সেরির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১০ নভেম্বর নতুন নেসেটের শপথ গ্রহণের দিনই নতুন স্পিকার নির্বাচনের ভোট হতে পারে। সরকার গঠনে বিভিন্ন দলের মধ্যে আলোচনা চললেও এ প্রক্রিয়া থেমে থাকবে না বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলের সম্প্রচারমাধ্যম কান নিউজও শুক্রবার জানিয়েছে, ওহানাকে সরিয়ে দ্রুত নতুন স্পিকার নিয়োগ দিতে চায় বিরোধী জোট। তবে এ পরিকল্পনায় ইসরাইল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যানের সমর্থন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, নেসেটের আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিকভাবে কাজ করতে তিনি বরাবরই অনাগ্রহ দেখিয়ে আসছেন। অথচ স্পিকার পরিবর্তনের জন্য এসব দলের সমর্থন প্রয়োজন।

প্রতিবেদনে বলা হয়েছে, লিবারম্যান সরাসরি প্রস্তাবের পক্ষে ভোট দিতে না চাইলে তার দলকে ভোটদানে বিরত থাকার অনুরোধ জানাচ্ছেন অন্য বিরোধী নেতারা। এতে সংসদে উপস্থিত সদস্যদের ভোটে বিরোধী জোটের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা সম্ভব হবে।

এদিকে, চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ার গোলান দাবি করেছেন, আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন নিয়ে বিরোধী জোট নতুন সরকার গঠন করতে পারবে। যদিও লিবারম্যান প্রকাশ্যে এ ধরনের উদ্যোগে অংশ নেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছেন। নেতানিয়াহুর লিকুদ পার্টিকে নিয়ে কোনো জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনাও সরাসরি নাকচ করেছেন গোলান। তিনি বলেন, ‘একেবারেই নয়। তেমন সরকার হলে সেটিও আরেকটি নেতানিয়াহু সরকার হবে। তিনি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’

গোলানের যুক্তি, ১২০ সদস্যের নেসেটে বিরোধী দলগুলোর হাতে বর্তমানে মাত্র ৪৮টি আসন থাকলেও সরকার গঠনের সুযোগ রয়েছে। রা’আমের সমর্থন পেলে তাদের আসনসংখ্যা দাঁড়াবে ৫৬। অন্যদিকে, জয়েন্ট লিস্টের হাতে রয়েছে আরও ১১টি আসন। এই দুই আরব নেতৃত্বাধীন দলের সমর্থন নিয়ে সরকার গঠনের উদ্যোগ এগিয়ে নিতে চায় বিরোধীরা।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতা দেবে সরকার: প্রধান

1

আতপ চালের চাহিদা-ভোগের তথ্য সংগ্রহ করে খাদ্যনীতি প্রণয়নের আহ

2

অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

3

সাবেক ছাত্রলীগ নেতা পেলেন, মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়ন-এর

4

দল-মত নির্বিশেষে ৫০৩ উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সর

5

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত

6

স্বাস্থ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক

7

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

8

আধুনিক কৃষি বিষয়ে ইমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ দেওয়া হবে —কৃষ

9

শার্শায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১,৪৫০ টাকা

10

ভূমিকম্পে ঢাকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আশঙ্কা, আগাম প্রস্তুত

11

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, অপেক্ষায় ১২ লাখ ৭০ হাজা

12

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পীকার

13

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ

14

জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরড

15

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-

16

সৌদি আরবে হুতি হামলার নিন্দা বাংলাদেশের

17

তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হচ্ছে -

18

এসএসসিতে অকৃতকার্য ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থীর জন্য নতুন পরিক

19

জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে: হুইপ দুলু

20