হাসিব
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ২:২০ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৫

টঙ্গীর ওষুধ কারখানার আগুন আরো বাড়ছে, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল কম্পানি লিমিটেডের কারখানায় লাগা আগুন দুপুর সোয়া ১টার দিকেও নিয়ন্ত্রণে আসেনি। বুধবার সকাল সোয়া ১০টার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ১০টার দিকে কারখানার ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। আগুনের শিখা ও ধোঁয়া বাড়তে থাকে। কারখানার ভেতরে থাকা ওষুধ, উৎপাদনসংশ্লিষ্ট সরঞ্জাম ও বিভিন্ন মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে কারখানার কোন তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহিন আলম বলেন, সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। 

কারখানা ভবনটি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের তৈরি জানিয়ে তিনি বলেন, ভবনটিতে কাচও রয়েছে। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে আগুন নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

1

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে -আই

2

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

3

তৃণমূল পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী

4

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

5

ভূমিকম্পে ঢাকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আশঙ্কা, আগাম প্রস্তুত

6

আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে কাজ করছে সরক

7

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি: এল

10

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পীকার

11

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

সৌদি আরবে হুতি হামলার নিন্দা বাংলাদেশের

14

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

15

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

আগামীকাল উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর

18

বেনাপোল বন্দরে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী, গুরুত্ব পেল য

19

ইবিতে ‘পর্যটনে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক

20