হাসিব
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬, ৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৯৯

ক্লিন ইমেজের প্রার্থী দিয়েছে জামায়াত, ভোটের মাঠে স্থানীয় সরকার নির্বাচনে নতুন সমীকরণের ইঙ্গিত

ফাইল ছবি

ক্লিন ইমেজের প্রার্থী দিয়েছে জামায়াত, ভোটের মাঠে স্থানীয় সরকার নির্বাচনে নতুন সমীকরণের ইঙ্গিত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল যখন প্রার্থী বাছাই ও নির্বাচনী কৌশল নিয়ে ব্যস্ত, তখন প্রার্থী নির্বাচনে ‘ক্লিন ইমেজ’কে গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাগুরা জেলা জামায়াত স্থানীয় সরকার নির্বাচনে সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে সৎ ,যোগ্য ও নীতিবান শিক্ষক এবং সাবেক ছাত্রনেতা হিসেবে পরিচিত মাওলানা মারুফ কার্কি -কে। দলীয় সূত্রে দাবি করা হচ্ছে এমন প্রার্থীদের সামনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে বড় ধরনের বিতর্ক বা নেতিবাচক অভিযোগ নেই বলে ।
জামায়াতের নেতারা বলছেন, ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা, ব্যক্তিগত সততা, সামাজিক অবস্থান এবং সাংগঠনিক দক্ষতাকে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের কাছে গ্রহণযোগ্য এমন প্রার্থীদের সামনে আনার ওপর জোর দিচ্ছে দলটি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে ভোটারদের একটি বড় অংশ প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি, দুর্নীতির অভিযোগ এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে। ফলে ‘ক্লিন ইমেজ’কে সামনে রেখে প্রার্থী দেওয়া জামায়াতের জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত হতে পারে।

তবে প্রার্থীদের ব্যক্তিগত ভাবমূর্তি সম্পর্কে রাজনৈতিক দলগুলোর দাবি কতটা বাস্তবসম্মত, তা যাচাই করা এবং ভোটারদের নিজস্ব মূল্যায়নই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

নির্বাচনী মাঠে প্রচারণা শুরু হলে এসব প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, স্থানীয় জনসম্পৃক্ততা এবং রাজনৈতিক অবস্থান কতটা ভোটে প্রভাব ফেলতে পারে, এসব বিষয় সামনে রেখে মাওলানা মারুফ কার্কি ভোটের মাঠে বাজিমাত করতে পারে বলে ধারণা করছে জামায়াত।


এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে

1

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

2

উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প এল

3

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

4

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

5

টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের ১০০ উইকেট ও ১০০০ রানের রেকর্ড,

6

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

7

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

8

ছাত্রদলের হামলায় জকসুর ভিপি-জিএসসহ আহত ১৫, রেহাই পায়নি সাংবা

9

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

10

সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্

11

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

12

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

13

স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হব

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

16

বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা, কাজ শুরু ২০২৭ সালে

17

বদলে যাওয়া ক্যাম্পাস

18

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

19

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

20