দৈনিক ঊষারবাণী
প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ২৯৯

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপে স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন। সোমবার (৭ জুলাই) মিশরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের বিশ্বকাপের কঠিন পরিবেশের কারণে কোনো দলই নিজেদের প্রকৃত শক্তির পুরোটা দেখাতে পারছে না।

স্কালোনির মতে, স্পেন ধীরে ধীরে উন্নতি করছে। তিনি বলেন, ‘স্পেন পাঁচ ম্যাচে ধাপে ধাপে ভালো খেলছে। তবে এখনো কোনো দলই ধারাবাহিকভাবে এমন পারফরম্যান্স দেখাতে পারেনি, যাতে তাদের নিরঙ্কুশ ফেভারিট বলা যায়। এই বিশ্বকাপ খুব কঠিন। দীর্ঘ ভ্রমণ, গরম আবহাওয়া, এমন কিছু মাঠ যেখানে বল ঠিকমতো গড়ায় না—সব মিলিয়ে অনেক বিষয় পার্থক্য গড়ে দিচ্ছে।’

ফ্রান্সের প্রসঙ্গ টেনে স্কালোনি বলেন, ‘সেদিন ফ্রান্সও প্যারাগুয়ের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়েছিল। তাই বোঝাই যাচ্ছে, এবারের বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়।’

সম্ভাব্য ফাইনাল নিয়ে প্রশ্নের জবাবে আর্জেন্টিনা কোচ বলেন, ‘যদি ফাইনালে স্পেনের মুখোমুখি হতে পারি, তাহলে আমি এখনই তাতে রাজি। তবে তাদেরও আরও পথ বাকি, আমাদের সামনেও।’

ব্রাজিলের পারফরম্যান্স নিয়েও মন্তব্য করেন স্কালোনি। তিনি বলেন, ‘আমি ব্রাজিল-নরওয়ে ম্যাচের কিছুটা দেখেছি। নরওয়ে খুবই শক্তিশালী দল। এনদ্রিক যদি সেই সুযোগটি কাজে লাগাতে পারত, তাহলে ম্যাচ নিয়ে আজ অন্যরকম আলোচনা হতো। ব্রাজিলও দুর্দান্ত একটি দলের বিপক্ষেই খেলেছে।’

সবশেষে স্কালোনি বলেন, ‘এই বিশ্বকাপ সবার জন্যই কঠিন হয়ে উঠেছে। বিশ্বকাপের আগে যে ছন্দে দলগুলো খেলছিল, এখানে এসে কেউই সেটি ধরে রাখতে পারেনি। এবারের পরিস্থিতি আগের বিশ্বকাপগুলোর তুলনায় একেবারেই ভিন্ন।’

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের অনলাইন নিরাপত্তায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান

1

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদে

2

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

3

স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হব

4

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

5

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

6

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

7

পুরান ঢাকায় বেনাপোল বন্দর থেকে পাচার হওয়া ১০২ বস্তা ভারতীয় ক

8

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতি: ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী ট্রে

9

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

12

তরুণ স্থপতিদের কর্মসংস্থান ও আন্তর্জাতিক স্বীকৃতিতে সহায়তা দ

13

আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে কাজ করছে সরক

14

খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

18

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার - তথ্য ও সম্প্রচার প্

19

ছাত্রদলের হামলায় জকসুর ভিপি-জিএসসহ আহত ১৫, রেহাই পায়নি সাংবা

20