দৈনিক ঊষারবাণী
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৬৮

নতুন পে-স্কেলের ঘোষণা যেকোনো সময়: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

সংগৃহিত

এ বি এম আব্দুস সাত্তার বলেন, পে-স্কেল বিবেচনাধীন আছে এবং সরকারের কমিটমেন্ট আছে। এটা আমরা বাস্তবায়ন করব। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। যেকোনো সময় নতুন বেতন কাঠামোর ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছেন তিনি।আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ কথা বলেন।নতুন পে-স্কেল সম্পর্কে জানতে চাইলে এ বি এম আব্দুস সাত্তার বলেন, পে-স্কেল বিবেচনাধীন আছে এবং সরকারের কমিটমেন্ট আছে। এটা আমরা বাস্তবায়ন করব। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।

সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল বা নতুন বেতন কাঠামো নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। তবে কোন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন কত বাড়বে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

স্বাধীনতার পর গত ৫৫ বছরে সরকারি চাকরিজীবীদের জন্য আটবার পে-স্কেল ঘোষণা করা হয়েছে। সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে-স্কেল ঘোষণা করা হয়।

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে আলোচনা থাকলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

1

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বঙ্গভবনে

2

বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের যৌথ উদ্যোগ নারীর স

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার - তথ্য ও সম্প্রচার প্

5

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

6

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আট

7

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পীকার

8

আধুনিক কৃষি বিষয়ে ইমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ দেওয়া হবে —কৃষ

9

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

তৃণমূল পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

14

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্বে গ

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

17

চামড়া শিল্পকে উচ্চমূল্যের বাজারে নিতে পূর্ণাঙ্গ কমপ্লায়েন্স

18

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

19

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

20