হাসিব
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৩১

গোপালগঞ্জে মুখোমুখি অবস্থানে পুলিশ ও আওয়ামী লীগ

সংগৃহিত

নিষিদ্ধ সংগঠনের ‘সর্বাত্মক ধর্মঘট’ পালনে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ শহর। দুই ঘণ্টারও বেশি সময় ধরে মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ ও নিষিদ্ধ দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সাবেক জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহনাজ খানের নেতৃত্বে শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট ব্রিজের পশ্চিম পাড়ে অবস্থান নেন। পূর্বপাড়ে অবস্থান নেয় পুলিশ সদস্যরা।

এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এবং টায়ারে আগুন জ্বালিয়ে ওই সড়ক অবরোধ করে রাখে। এ ছাড়াও সদর উপজেলার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি এলাকায় কাঠের গুঁড়ি ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। ঢাকা-খুলনা মহাসড়কে তুথবাটি এলাকায় চলে মিছিল। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেছেন, নৈরাজ্যকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, সকালে টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও লগি-বৈঠা নিয়ে যুবদলের অফিস ভাঙচুর করে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ নভেম্বর পর্যন্ত চলবে সংসদের চতুর্থ অধিবেশন

1

চাপে মন্ত্রীরা, আসছে আরও রদবদল

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

প্রতিটি শিশুর শৈশব হোক নিরাপদ, ভবিষ্যৎ হোক সুরক্ষিত: ডা. জুব

4

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

5

কূটনৈতিক তৎপরতায় মিলল তিন বছর, ২০২৯ পর্যন্ত এলডিসি উত্তরণের

6

স্বাস্থ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

9

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

12

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

13

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

14

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ

15

সরকারি অফিসে রাজনৈতিক সমর্থনের প্রতিফলন নয়, ব্যালট বাক্সে: প

16

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

17

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাব

18

জনআস্থা ফেরাতে মানবিক ও জনবান্ধব পুলিশ গড়তে চাই: আইজিপি

19

তরুণ সমাজকে সুসংগঠিত করে সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব -যুব

20