হাসিব
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৪

চিঠিটি আদৌ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিনা, তা নিশ্চিত নয় দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন

ফাইল ছবি

চিঠিটি আদৌ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিনা, তা নিশ্চিত নয় দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, হাইকমিশন ইমেইল মারফত একটি চিঠি পেয়েছে। যেখানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেয়ার অনুরোধ জানানো হয়েছে।  সূত্র গণমাধ্যমকে জানায়, চিঠিটি পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। তবে চিঠিটি যে শেখ হাসিনার, তা নিশ্চিত নয়। কেননা, চিঠিতে হাসিনার অনুমোদনের (অথরাইজেশন) কোনো প্রমাণ নেই। চিঠিটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদিকে আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, পলাতক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেয়া হবে না। আইনগতভাবে পলাতক কোনো আসামি পাসপোর্ট পেতে পারেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো সুযোগ নেই। একইসঙ্গে ভারতের প্রতি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি কার্ডের অনুরোধ জানিয়ে ইমেইল পাঠানোর খবরটি প্রথম প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরতে চাইছেন, চিঠিটি তার একটি স্পষ্ট পদক্ষেপ। ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনার দীর্ঘ শাসনের পতনের দুই বছরের বেশি সময় পর তিনি এ উদ্যোগ নিলেন। ফলে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশে বর্তমানে হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের মাধ্যমে শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের পরিপ্রেক্ষিতে তাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিনীত অনুরোধ জানানো হচ্ছে। একইসঙ্গে বিষয়টি পর্যালোচনা করে দ্রুত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও কাগজপত্র সম্পর্কে হাইকমিশনের কাছে অনুরোধ জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, অপেক্ষায় ১২ লাখ ৭০ হাজা

1

৭ নভেম্বর আধিপত্য ও দুঃশাসনের বিরুদ্ধে সিপাহী-জনতার বিজয়ের দ

2

জয়পুরহাটে অগ্রণী ব্যাংকের অঞ্চলে ৭৫ দিনের কর্মপরিকল্পনা নিয়ে

3

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

4

১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন

5

আগামীকাল উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর

6

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্ত

7

খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম

8

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

9

রাজউকের অনুমোদন দুই তলার, ছাদে তৃতীয় তলার প্রস্তুতি! উত্তরা

10

ইবিতে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুকিশোর সমাবেশ ও

11

৭ নভেম্বর: জাতীয় ঐক্য ও নতুন রাজনৈতিক পথচলার সূচনার দিন

12

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

13

বিশ্ব বসতি দিবস ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

14

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

15

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতি: ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী ট্রে

16

স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হব

17

অপতথ্য প্রতিরোধে আইনের পাশাপাশি সামাজিক-রাজনৈতিক সচেতনতা জরু

18

আতপ চালের চাহিদা-ভোগের তথ্য সংগ্রহ করে খাদ্যনীতি প্রণয়নের আহ

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20