মো : জাহেদী আরমান
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ
ভিউ: ১৪৫

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না -তথ্যমন্ত্রী


তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না। রাজনীতিতে জনগণের সম্পৃক্ততা ও আস্থা অর্জন করতে হয়। জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সংযোগ রেখে তাদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারলেই একটি রাজনৈতিক দল দীর্ঘমেয়াদে সফল হতে পারে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ তাঁর নির্বাচনী এলাকা গৌরনদীর কুতুবপুর স্বনির্ভর খালের পাড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল গৌরনদী উপজেলা আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই সব ক্ষমতার উৎস। তাই জনগণের সমর্থন ছাড়া কোনো রাজনৈতিক শক্তি টেকসই অবস্থান তৈরি করতে পারে না। তিনি বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের নিয়মিত জনগণের কাছে যেতে হবে। তাদের মতামত শুনতে হবে এবং বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নিতে হবে। নির্বাচনের সময় নয়, বরং সারা বছর মানুষের পাশে থাকাই একজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মীর প্রধান দায়িত্ব।

মন্ত্রী আরও বলেন, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করা গেলে জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে বিভেদ নয়, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রগতি এবং সামাজিক স্থিতিশীলতার জন্য জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর উচিত মানুষের প্রত্যাশা অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা এবং বাস্তবায়নে আন্তরিক থাকা।

জনসম্পৃক্ততার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, জনগণকেন্দ্রিক রাজনীতি চর্চার মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে এবং দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। জনগণের আস্থা ও অংশগ্রহণই একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি।

অনুষ্ঠানে বরিশাল উত্তর জেলা বিএনপি‘র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, বিএনপি‘র গৌরনদী উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানসহ স্থানীয় বিএনপি‘র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা, কাজ শুরু ২০২৭ সালে

1

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

6

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

7

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

8

আধুনিক কৃষি বিষয়ে ইমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ দেওয়া হবে —কৃষ

9

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-

10

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

দুর্গাপূজার মণ্ডপে ‘ঘুমহীন প্রহরী’ হয়ে থাকবেন বিএনপির নেতাকর

13

ভূমিকম্পে ঢাকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আশঙ্কা, আগাম প্রস্তুত

14

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না -তথ্যমন্ত্রী

15

ইবিতে স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা সভা ও গোলাপি শোভাযাত্রা

16

শিশুদের অনলাইন নিরাপত্তায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান

17

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে

18

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

19

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

20