মো : জাহেদী আরমান
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
ভিউ: ৭

ইইডিতে আওয়ামী লীগপন্থী প্রকৌশলী চক্রের প্রভাব বহাল, পদ-পদবি ও প্রকল্প ঘিরে নানা অভিযোগ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে (ইইডি) আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী হিসেবে পরিচিত এবং ‘বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ’-এর সঙ্গে যুক্ত দুই প্রকৌশলী এখনো গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. শাহজাহান আলী ও মো. জাহেদুল করিমকে ঘিরে পদায়ন, পদোন্নতি, প্রকল্পের কাজ ও আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে। তাঁদের অবস্থান নিয়ে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিএনপিপন্থী প্রকৌশলীদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দালিলিক নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের ৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামান ইইডি শাখার তিন সদস্যের একটি নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। ওই কমিটিতে তৎকালীন প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারকে আহ্বায়ক, মো. জাহেদুল করিমকে যুগ্ম আহ্বায়ক এবং মো. শাহজাহান আলীকে সদস্যসচিব করা হয়।

সরকার পরিবর্তনের পরও প্রশাসনিক প্রভাব ও তদবিরের মাধ্যমে তাঁরা গুরুত্বপূর্ণ অবস্থানে টিকে যান বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে পদোন্নতি পেয়ে দুজনই তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব পান। সংশ্লিষ্টদের অভিযোগ, সরকার পরিবর্তন হলেও অধিদপ্তরে তাঁদের প্রভাবের অবসান ঘটেনি।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে কমিশন বাণিজ্য ও একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে নিজ জেলা জামালপুরে হাজার কোটি টাকার উন্নয়নকাজ নিয়ন্ত্রণ করতেন শাহজাহান আলী। অবৈধ আয়ে রংপুরে বাড়ি, রাজধানীর উত্তরায় একাধিক ফ্ল্যাট এবং বেনামে বিপুল পরিমাণ জমি কেনার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এসব সম্পদের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত ২৩ জুলাই শাহজাহান আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। কিন্তু মাত্র ১৮ দিনের মাথায়, ১২ আগস্ট তিনি আবারও প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ পদে ফিরে আসেন। কী কারণে এত দ্রুত তাঁর পদায়ন পরিবর্তন করা হলো, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

শাহজাহান আলীর দায়িত্বে থাকা হাওর এলাকার একটি প্রকল্প নিয়েও গুরুতর অভিযোগ রয়েছে। প্রকল্পের আওতায় নির্মিত বহুতল ভবন, ছাত্রাবাস ও ল্যাব হস্তান্তরের আগেই ১৪টি ভবনে ফাটল দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। সরকারি অডিট অধিদপ্তরের প্রাথমিক নথিতে প্রকল্পটিতে ৩৪ কোটি ২৩ লাখ টাকার আর্থিক অনিয়মের বিষয়ে আপত্তি তোলা হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনে ছাদ চুইয়ে পানি পড়া এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এসব বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হলেও সাড়ে তিন মাসেও প্রতিবেদন প্রকাশ না হওয়ায় তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

অন্যদিকে, জাহেদুল করিমকে ঘিরেও পদায়ন ও ঠিকাদারি কাজ নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১০ ডিসেম্বর পদোন্নতি পাওয়ার পর কোটি টাকার লেনদেনের মাধ্যমে তিনি রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদ লাভ করেন। এ ছাড়া বিধিবহির্ভূতভাবে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে ওই প্রতিষ্ঠানকে ২ কোটি ৮০ লাখ টাকার বেশি বিল পরিশোধের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নথি ও আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ যাচাই প্রয়োজন।

জাহেদুল করিমের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টিও আলোচনায় এসেছে। গত ১২ নভেম্বর অনুষ্ঠিত আইইবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে প্রকৌশলী মো. আবদুস সবুরের ফেসবুক পেজ থেকে একটি বর্জন বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান ছিল। এতে স্বাক্ষরকারী ৫০১ জন প্রকৌশলীর তালিকার ৪৫৬ নম্বরে জাহেদুল করিমের নাম রয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইইডির এক প্রকৌশলী বলেন, ‘এরা মূলত সুবিধাবাদী দলছুট চক্র। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা এই চক্রের দৌরাত্ম্য বন্ধ না হলে সৎ ও পেশাদার কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহজাহান আলী ২০২৪ সালের জুলাইয়ে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কোনো কমিটি গঠিত হয়নি বলে দাবি করেন। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগও ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি। তবে কমিটির অনুমোদনপত্রের অনুলিপিতে তাঁর নাম সদস্যসচিব হিসেবে থাকার বিষয়টি দেখা গেছে।

অন্যদিকে, জাহেদুল করিম বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা থাকার বিষয়টি স্বীকার করেছেন। তবে টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

সার্বিক বিষয়ে জানতে ইইডির প্রধান প্রকৌশলী তারেক আনোয়ার জাহেদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করবেন বলে জানিয়েছেন।

অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রকল্পের আর্থিক ও কারিগরি নিরীক্ষা এবং পদায়ন-সংক্রান্ত সিদ্ধান্তের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি শেয়ার করুন

মন্তব্য করুন

ফেসবুক অ্যাকাউন্টে লগইন করলে আপনি মন্তব্য করতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বঙ্গভবনে

1

জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ

2

বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস

3

দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায়

4

সরকারি অফিসে রাজনৈতিক সমর্থনের প্রতিফলন নয়, ব্যালট বাক্সে: প

5

যুবশক্তিকে কাজে লাগাতে পারলে দেশের সাফল্য নিশ্চিত: রাষ্ট্রপত

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতি: ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী ট্রে

8

দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার -- আ

9

ডিসেম্বরে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করবেন প্রধানমন্ত

10

তৃণমূল পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী

11

রাজউকের অনুমোদন দুই তলার, ছাদে তৃতীয় তলার প্রস্তুতি! উত্তরা

12

আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন শুরুর হুঁশিয়ারি বিএনপি নেতা মন

13

পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের কা

14

জিয়াউর রহমানই ০৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা ক

15

‘দৃষ্টি সরাতেই প্রধানমন্ত্রীর সফরের আগে-পরে কিছু ঘটনা সাজানো

16

দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

17

ত্রয়োদশ জাতীয় সংসদের 'কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

18

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

19

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

20