মহম্মদপুর উপজেলা ছাত্রদল এর আয়োজনে অনুষ্ঠিত হয় জেন আলফা-জেন জি এর দৃষ্টিতে মেজর জিয়া শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জীবনীর উপর বিভিন্ন আলোচনা করা হয় এবং তুলে ধরা হয় একজন রাষ্ট্রনায়কের স্বপ্নীল আকাংঙ্খা কিভাবে পৌঁছে দেয়া যায় জেন আলফা ও জেন জিদের মধ্যে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠান উদ্ভোধন করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মৈমুর আলী মৃধা।
অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করেন এম তাওফিক কালাম অভি।
অনুষ্ঠান শেষে আলোচনায় অংশ নেয়া জেন আলফা ও জেন জি এর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।